কলকাতায় ভূমিকম্প, কাঁপলো বহুতলও, উৎস বাংলাদেশ !!

Spread the love

রোজদিন ডেস্ক : ভর দুপুরে কেঁপে উঠলো কলকাতা সহ শহরতলি। আজ দুপুর ১টা ২২ মিনিটে আচমকাই এই কম্পন অনুভূত হয়। কেঁপে ওঠে বহুতলগুলি। ছড়ায় আতঙ্ক। এখন অবধি পাওয়া খবরে জানা যায়, বাংলাদেশের খুলনায় এর উৎস। ওখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬। এখানে এর কিছু কম।
আচমকা এই কম্পনে সর্বত্র উত্তেজনা, আতঙ্ক দেখা দেয়। অনেকে বহুতল থেকে বেরিয়ে আসেন।
বাংলাদেশের সাতক্ষীরায় এর উৎপত্তি স্থল বলে খবর, এর ফলে ঢাকা সহ বিভিন্ন জায়গায় ৫.৪ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। ওখানে দুপুর ১.৫২-র পর এই ভূকম্প হয়।
কলকাতায় নবান্ন সহ বহু এলাকায় ভূকম্পর ফলে মানুষজন রাস্তায় নেমে আসেন৷ অনেক জায়গায় এখন ও বহু মানুষ আতঙ্কে রাস্তাতেই আছেন। আফটার শক হবে ভেবে চিন্তিত তাঁরা। অনেকেই বলছেন, এত বড় মাপের ভূকম্প আগে অনুভূত হয়নি। শহরতলি সহ একাধিক জেলা তেও ভূমিকম্প হয়েছে। অনেক জায়গায় জল কাঁপতে দেখে ভীত হন মানুষজন। বহু জায়গায় আলো পাখাও কেঁপে ওঠে। এখনও সবার উদ্বেগ যায়নি। বাড়ি, অফিস সর্বত্রই উদ্বেগ, আতঙ্কের গভীর ছায়া।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*