- ডায়মন্ড হারবার উইমেন্স কলেজের স্ট্রংরুমে যাচ্ছেন স্পেশাল রোল অবজ়ার্ভার সুব্রত গুপ্ত। ইভিএম নিয়ে অভিযোগ স্ক্রুটিনি করে দেখার পরেই পুনর্নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।
- স্ট্রংরুমে ইভিএম-এর নিরাপত্তা নিয়ে বড়সড় অভিযোগ তুললেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। স্ট্রংরুমের প্রবেশপথে নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সঞ্জয় দাস বলেন, প্রবেশ পথে কোনো কেন্দ্রীয়বাহিনী নেই, রাজ্যপুলিশের কয়েকজনই গেটে দাঁড়িয়ে আছেন।
- আইসিএসই বোর্ড এগজ়ামে রাজ্যের মধ্যে সম্ভাব্য প্রথম বর্ধমানের নীপবীথি দত্ত। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৯, শতাংশের বিচারে ৯৯.৮%। ইংরেজি ও অঙ্কে সে পেয়েছে ১০০ , বাংলায় ৯৭, এইচসিজি-তে ৯৯, এসিআই-এ ১০০ এবং সিটিএ-তে ১০০। বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্রী নীপবীথি,সে ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায়।
- আগামী সোমবার গণনা। তার আগে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করেছে কমিশন। ২৪ ঘণ্টা ধরে সিসিটিভি-র নজরদারি চলছে।
- গণনা কেন্দ্রে যে কোনও অচেনা ব্যক্তির প্রবেশ বন্ধ করতে কমিশন ‘ECINET’-এ কিউআর কোড-ভিত্তিক ফটো আইডেন্টিটি কার্ড মডিউল চালু করেছে।
- বিভিন্ন মিডিয়ায় দেখানো এগজ়িট পোলের পিছনে বিজেপির ‘ষড়যন্ত্র’ রয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- এবার বিস্ময়কর ফল দেখবে বাংলা। ভোটের পর বড় ফ্যাক্টর হতে চলেছে বামেরা। দাবি করলেন যাদবপুরের সিপিআইএম প্রার্থী বিকাশ ভট্টাচার্য।
- পেটি ভর্তি বাংলা মদ নিয়ে পালানোর চেষ্টা দুই যুবকের। মদ চুরিতে বাধা দেওয়ায় মদের দোকানের কর্মীকে মাটিতে ফেলে মারধর করারও অভিযোগ উঠেছে। পাল্টা ওই দুই অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করে বেধড়ক মার দিয়েছে জনতা। বৃহস্পতিবার চুঁচুড়া কাপাসডাঙা জিটি রোডের পাশে এই ঘটনা ঘটেছে।
- বাড়ির আত্মীয়দের সঙ্গে ব্যারকপুর মঙ্গল পান্ডে ঘাটে, গঙ্গার জল ও মাটি নিতে এসেছিল। ২০ বছরের আঁচল ঠাকুর ও তাঁর পরিবার। তাঁর সঙ্গে এসেছিল সমস্তিপুরের বাসিন্দা কোমল ঠাকুর (১৮)। দু’জনেরই জলে তলিয়ে যায়। তাঁদের খোঁজে চলছে তল্লাশি।
- ভোট মিটতেই হিংসা শান্তিপুরে। ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত দুই যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
- বাজ পড়ে মৃত দুই ভাই। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা পুরসভার মাধবপুরে। মৃতরা হলেন শাহাবুদ্দিন মণ্ডল ( ৬০) এবং লিটন মণ্ডল (৩৮ )।
- সাতসকালে হাতির সামনে পড়ে প্রাণ হারাল এক যুবক। গোরুমারা জঙ্গল লাগোয়া মূর্তি নদী সংলগ্ন বনবস্তির ঘটনা। মৃত যুবকের নাম সুরজ ওরাওঁ (২৮)।
- দ্বিতীয় দফার নির্বাচন শেষে হলদিয়ার চিরঞ্জীবপুরে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য।
- দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে চলন্ত গাড়িতে আগুন লেগে ঝলসে মৃত্যু হয় পাঁচ পুণ্যার্থীর। বুধবার রাতে রাজস্থানের আলোয়ার জেলায় দুর্ঘটনা।
- আগামী ৩ মে রাত ১১টা পর্যন্ত রাজ্যের সমস্ত মদের দোকান খোলা থাকবে। ৪ মে সম্পূর্ণ ভাবে রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। বন্ধ থাকবে বারও। ৫ মে সকাল ১০টা থেকে যথারীতি আবার রাজ্যের সমস্ত মদের দোকান স্বাভাবিক নিয়মে খোলা হবে।

Be the first to comment