ধর্ষণের শিকার নাবালিকা, সন্তানের জন্ম দিতে বাধ্য নয় 

Spread the love

রোজদিন ডেস্ক :

ধর্ষণের শিকার নাবালিকা সন্তানের জন্ম দিতে বাধ্য নয় বলে শীর্ষ আদালত আজ মন্তব্য করেছে।

এক পনের বছরের নাবালিকা ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। তার গর্ভপাতের আবেদন নিয়ে মামলায় শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচি কেন্দ্রীয় সরকারকে গর্ভপাত সংক্রান্ত আইন সংশোধন করতে বলেন।

আইন অনুযায়ী ২০ সপ্তাহের পর গর্ভপাত করা যায় না, এই কিশোরীর ক্ষেত্রে দুই বিচারপতি তার গর্ভপাতের অনুমতিও দিয়েছেন। যত দ্রুত সম্ভব মেডিকেল সুরক্ষা সহ এই ব্যবস্থা করার জন্য এইমস এর চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মীদের তাঁরা নির্দেশ দেন।

এই কিশোরী ত্রিশ সপ্তাহের গর্ভবতী হওয়ায় তার গর্ভপাত করা যাবে না বলে এইমস এর পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি জানিয়েছেন।

বিচারপতিদ্বয় তাঁদের পর্যবেক্ষণে বলেন, এইটি শিশু ধর্ষণের ঘটনা। তাকে গর্ভপাতের অনুমতি না দিলে সারা জীবন এই ক্ষত, মানসিক যন্ত্রণা বহন করতে হবে। অনিচ্ছাকৃত অন্তঃসত্ত্বা অবস্থা জোর করে চাপিয়ে দেওয়া যায় না। সে দুবার আত্মঘাতী হতে গেছিল। এই অবস্থা সে কোন মতেই মানতে পারছে না।।

এই বিষয়ে সে, তার বাবা মাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, কোন ভাবেই জোর করা যাবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*