- আজ নবান্নে অন্নপূর্ণা যোজনা-র ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন রাজ্যের নারী-শিশু ও সমাজকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
- মুখ্যমন্ত্রী জানান, অফলাইনের পাশাপাশি অনলাইনেও পূরণ করা যাবে ওই ফর্ম। ৩ জুন থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া শুরু হবে।
- আযুষ্মান ভারত-এর কাজ শুরুর ক্ষেত্রে ৯৭৬ কোটি টাকার অনুমোদন পেয়ে গেছি আমরা। যতক্ষণ না আয়ুষ্মান ভারত-এর কাজ শেষ হচ্ছে ততক্ষণ স্বাস্থ্যসাথী কার্ড কার্যকরী থাকবে।
- আগামী ১ জুন থেকে মহিলাদের সরকারি বাসে ফ্রি করা হল। এক্ষেত্রেও অসদুপায় অবলম্বন করে অপব্যবহার করতে না পারে তার জন্য একটি কার্ড ভবিষ্যতের মহিলাদের করে দেওয়া হবে বাসে যাতায়াতের জন্য।
- বাদুড়িয়ায় মাটির তলা থেকে ট্রলি, বস্তা ভর্তি টাকা উদ্ধার!
- অনুব্রত, কাজল শেখ-সহ টিএমসি-র এক ঝাঁক নেতার নিরাপত্তা প্রত্যাহার।
- কলকাতা পুরসভার বোরো চেয়ারম্যান, অ্যাকাউন্টস কমিটির পদ ত্যাগ করলেন সুশান্ত ঘোষ, অরূপ চক্রবর্তী
- নামী চিত্র পরিচালক অনীক দত্ত তাঁর বাড়ির ছাদ থেকে পড়ে প্রয়াত হলেন।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ‘মা ক্যান্টিনে’ এ বার থেকে সপ্তাহে দু’দিন মিলবে মাছ-ভাত। বাকি দিনগুলিতে ডিম-ভাত। দাম থাকবে সেই ৫ টাকাই।
- ৫ জুন কেন্দ্রীয় সরকার ‘এক পেড় মা কে নাম’ প্রকল্পের ঘোষণা করেছে। রাজ্যেও তা পালন করা হবে বলে জানান শুভেন্দু। প্রত্যেক বিধায়ককে এলাকায় বিতরণ করার জন্য বন দপ্তর, পরিবেশ দপ্তর গাছ দেবে।
- ১৫, ১৬ এবং ১৭ জুন রাজ্যে জনকল্যাণ শিবির হবে, কেন্দ্রীয় সরকারের নির্দেশে। ওই শিবিরে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের প্রকল্পের বিষয়ে মানুষকে অবহিত করা হবে।
- পুলিশ গ্রেফতার করলেও, রাতারাতি জামিন পেয়ে গেলেন প্রশান্ত বর্মণ।
- শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে মামলা দায়ের করলেন আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায়। ২০২৫ সালে একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্যের অভিযোগ। ‘গন্দা’ ধর্ম বলে মন্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে দাবি। সেই কারণেই দায়ের মামলা।
- পশ্চিমবঙ্গেও শীঘ্রই শুরু হতে চলেছে জনগণনার কাজ। আগামী ১৮ মে ২০২৬ তারিখে রাজ্যপালের অনুমোদন পাওয়ার পরে রাজ্যের স্বরাষ্ট্র দফতর থেকে গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে।
- ভারতের পরিবর্তিত জনসংখ্যা নিয়ে গবেষণা-পর্যালোচনা করতে তৈরি করা হল একটি উচ্চ পর্যায়ের কমিটি। এই কমিটি শুধুমাত্র যে অনুপ্রবেশ ও অন্যান্য কারণে দেশের ডেমোগ্রাফি বদলের পর্যালোচনা করবে, তাই নয়, পাশাপাশি কীভাবে চিহ্নিতকরণ, আটক ও ফেরত পাঠানোর প্রক্রিয়ার মাধ্যমে পরিস্থিতি সমাধান করা যায়, তা নিয়েও পরামর্শ দেবে।

Be the first to comment