বিধানসভা ভবনে দেখা করলেন না অধ্যক্ষ, মেঝেয় বসে প্রতিবাদ অবস্থানে বর্ষীয়ান বিরোধী নেতা, কুণাল ঘোষ

Spread the love

রোজদিন ডেস্ক :
বারবার আবেদন করা সত্বেও মেলেনি বিরোধী নেতার ঘর। তাঁকে স্বীকৃতি দেওয়ার চিঠিও। অধ্যক্ষ রথীন্দ্র বসুর সঙ্গে আজ এই সব নিয়ে কথা বলতে গিয়েও ব্যর্থ হন বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চ্যাটার্জি, সঙ্গে ছিলেন বিধায়ক কুণাল ঘোষ। অভিযোগ, অধ্যক্ষ দেখা করেননি। ফলত তাঁর ঘরের সামনে মেঝেতে বসে প্রতিবাদ অবস্থান করেন তাঁরা দুজন। বিকেলে এই নিয়ে সমাজ মাধ্যমে একরাশ ক্ষোভ উগরে দিয়ে সমালোচনায় সরব হন কুণাল ঘোষ। সঙ্গে অবস্থানের ছবি ও পোস্ট করেন৷
বলেন, নির্দিষ্ট দাবি, অভিযোগ, বক্তব্য নিয়ে বিধানসভা ভবনে অধ্যক্ষ র সঙ্গে দেখা করতে গেছিলেন তাঁরা। অধ্যক্ষ ঘরে ছিলেন, দেখা করেননি। একে চরম অসৌজন্য বলে তোপ দাগেন কুণাল ঘোষ। বলেন, মুখ্যমন্ত্রী, অধ্যক্ষর ঘর হয়ে গেছে! কেন বিরোধী নেতার ঘর হয়নি? তাঁরা পরিষদীয় বৈঠক ও করতে পারছেন না। তাঁদের এই প্রতিবাদী অবস্থান বিজেপির অসৌজন্যমূলক রাজনীতি ই প্রমাণ করল বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, গতকালই টিএমসি-র দুই বিধায়ক ঋতব্রত ব্যানার্জি ও সন্দীপন সাহা অধ্যক্ষর সঙ্গে সৌজন্য সাক্ষাত করে এসেছেন। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গেও তাঁদের দেখা হয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*