রোজদিন ডেস্ক: রাজ্যে অনুপ্রবেশ ঠেকাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী র দ্রুত ও সক্রিয় উদ্যোগে র প্রশংসা করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর তিনি যে দ্রুততার সঙ্গে অনুপ্রবেশ বন্ধে পরিকাঠামো তৈরির জন্য বি এস এফ কে জমি হস্তান্তর করছেন,এর ভূয়সী প্রশংসা করেন তিনি। বৃহস্পতিবার গুজরাটের গান্ধীনগরে এক সভায় অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী র আমলে প্রতিদিন সীমান্ত পেরিয়ে এপারে অনুপ্রবেশ হোত। রাজ্যে বিজেপি সরকার আসার পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রবেশ ঠেকাতে কড়া ব্যবস্থা নিয়েছেন।।বি এস এফ কে জমি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন।
যে সব বাংলাদেশি স্বেচ্ছায় চলে যেতে চান, তাঁদের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেওয়া হবে না বলে অমিত শাহ জানান।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন,যাঁরা সি এ এ র আওতায় নেই তাঁদের সরাসরি বি এস এফের হাতে তুলে দেওয়া হবে। উত্তর বঙ্গ সহ রাজ্যের কোন জেলায় বি এস এফ কে কত জমি দেওয়া হয়েছে, বুধবার নিজের সমাজ মাধ্যমে তার পরিসংখ্যান ও দেন মুখ্যমন্ত্রী, এ পর্যন্ত বি এস এফ কে ১৪২.৭৯ একর জমি রাজ্য সরকার দিয়েছে। কেন্দ্রীয় সহযোগিতায় সেখানে পরিকাঠামো তৈরির কাজ ও শীঘ্র শুরু হবে বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment