অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে হোল্ডিং সেন্টারে

Spread the love

রোজদিন ডেস্ক: বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত ব্যক্তি এবং রোহিঙ্গা-সহ বিদেশি নাগরিকদের রাখার জন্য রাজ্যজুড়ে তৈরি হওয়া মোট ১৩টি হোল্ডিং সেন্টারে বর্তমানে ৩৮৬ জন অনুপ্রবেশকারী রয়েছেন। এদের মধ্যে ৯৫ জন শিশু। সবথেকে বেশি সংখ্যক আটক রয়েছেন উত্তর ২৪ পরগনার বসিরহাট পুলিশ জেলার অধীনস্ত তিনটি হোল্ডিং সেন্টারে। সরকারি তথ্য বলছে, বর্তমানে আটক ৩৮৬ জনের মধ্যে ১৮২ জন পুরুষ, ১০৯ জন মহিলা এবং ৯৫ জন শিশু। এর মধ্যে ৩৩৫ জনকে রাখা হয়েছে বসিরহাট পুলিশ জেলার তিনটি পৃথক হোল্ডিং সেন্টারে। পরিচয় যাচাই এবং প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাঁদের এই কেন্দ্রগুলিতেই থাকতে হবে। রাজ্যে সরকার পরিবর্তনের পরই ‘ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট’ নীতি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য ছিল, নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় সুরক্ষিত নন এমন অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেই নীতির অংশ হিসেবেই সব জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়। গত কয়েক দিনে রাজ্যে হোল্ডিং সেন্টারের সংখ্যা দ্রুত বেড়েছে। প্রথমে মালদহ এবং মুর্শিদাবাদে এই ধরনের কেন্দ্র চালু হলেও পরে সীমান্তবর্তী একাধিক জেলায় নতুন কেন্দ্র খোলা হয়েছে। বসিরহাট, বনগাঁ, বারাসত, সুন্দরবন, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, কৃষ্ণনগর-সহ বিভিন্ন এলাকায় এই কেন্দ্রগুলি তৈরি করা হয়েছে।প্রশাসনের দাবি, হোল্ডিং সেন্টারগুলিতে তাদের জন্য খাবার, চিকিৎসা এবং প্রয়োজনীয় অন্যান্য পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*