অভিষেক ব্যানার্জি র ওপর হামলা,নিন্দা রাহুল গান্ধী, খাড়্গে, অখিলেশ প্রমুখের

Spread the love

রোজদিন ডেস্ক: তৃণমূল শীর্ষ নেতা সাংসদ অভিষেক ব্যানার্জির ওপর হামলার তীব্র নিন্দা করলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী, জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, সমাজবাদী নেতা অখিলেশ যাদব প্রমুখ।
রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে এর নেপথ্যে বিজেপি র প্রতিহিংসার রাজনীতি আছে বলে মনে করেন। বিরোধী দলের নেতাকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়নি বলেও খাড়্গেজি মন্তব্য করেন।

সমাজবাদী নেতা অখিলেশ যাদব অভিষেক ব্যানার্জি র ওপর হামলার তীব্র নিন্দা করে বলেন,পশ্চিম বঙ্গের বিজেপি সরকার প্রমাণ করল, তারা বিদ্বেষ পূর্ণ, নেতিবাচক ও হিংসাত্মক রাজনীতি ছাড়া কিছু পারে না। এমন একটি সংবেদনশীল পরিস্থিতিতে পুলিশের অনুপস্থিতি এক বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত করছে বলে তিনি মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*