কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে ৩ জুন শপথ নেবেন শিবকুমার

Spread the love

রোজদিন ডেস্ক :

ডি কে শিবকুমার আগামী ৩ জুন বিকেলে কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন।  অনাড়ম্বরভাবে এই শপথ অনুষ্ঠান হবে বলে জানা যায়। গতকালই কংগ্রেস পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন তিনি।

সূত্রের খবর, জ্যোতিষীর কথা মেনে আগামী ৩ জুন বিকেল ৪.১০ মিনিটে শপথ নেবেন তিনি। ওই সময়টি শুভ বলে তাঁর জ্যোতিষী বেল্লুর দ্বারকানাথ মত দিয়েছেন। তাঁর সঙ্গে দুজন উপ মুখ্যমন্ত্রী ও শপথ নিতে পারেন। লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী সহ বিশিষ্ট ব্যক্তি দের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে। সব দিকে ভারসাম্য বজায় রেখে নতুন মন্ত্রিসভা গঠিত হবে। রাহুল গান্ধী মন্ত্রিসভায় তরুণ, নতুন মুখের ওপর গুরুত্ব দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*