ডি এ বৃদ্ধি, খুশি সরকারি কর্মী মহল

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যের নতুন সরকার ডি এ সহ নানা খাতে বরাদ্দ বৃদ্ধি করায় খুশি সরকারি কর্মী, শিক্ষক মহল। দীর্ঘ দিন ধরে ডি এ র দাবিতে আন্দোলন করা সংগ্রাম সমিতি র নেতা ভাস্কর ঘোষ এতে খুশি।
আজ বাজেটে মিড ডে মিল কর্মীদের ভাতা, মিড ডে মিল খাতে বরাদ্দ বৃদ্ধি তে খুশি বিভিন্ন শিক্ষক সংগঠন ও। বঙ্গীয় প্রাথমিক শিক্ষা সমিতি ও শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের নেতা আনন্দ হান্ডা ও কিংকর অধিকারী পৃথকভাবে এই সব সিদ্ধান্ত কে স্বাগত জানান।
বিজেপি প্রভাবিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী যৌথ মঞ্চের রাজ্য সভাপতি অজয় ভুঁইয়া এক লপ্তে কর্মী দের ডি এ ২০% বৃদ্ধি করার জন্য সরকারকে ধন্যবাদ জানান। তিনি সরকারি কর্মীদের নিষ্ঠা, সততা ও মানবিকতার সঙ্গে রাজ্যের বিকাশে সহযোগিতা করার আহবান জানান।
শিক্ষক সংগঠন নেতা আনন্দ হান্ডা মিড ডে মিলের বরাদ্দ আর একটু বাড়লে ভাল হোত জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*