ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিলেন কিয়ার স্টার্মার

Spread the love

রোজদিন ডেস্ক: দলের অন্দরে টানা পোড়েনের জেরে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিলেন কিয়ার স্টার্মার। লেবার পার্টির নেতৃত্ব থেকে ও সরে দাঁড়ালেন তিনি। কিছুটা আবেগঘন ভাবে তিনি বলেন,দীর্ঘ চোদ্দ বছর পর দেশে লেবার পার্টির সরকার আসে। লক্ষ লক্ষ মানুষের জীবন কে আরও উন্নত করার অনন্য সুযোগ তাঁদের সামনে এসেছিল। মূলত এই পরিবর্তনের জন্য ই তিনি রাজনীতি তে এদেছিলেন বলে জানান। বলেন, তবে এই পথ চলা সহজ ছিল না। যে দল আর্থিক, রাজনৈতিক, নৈতিক ভাবে কার্যত দেউলিয়া হয়ে গেছিল, তা ফের শুধু ঘুরে দাঁড়ায় নি, মানুষের আস্থা অর্জন করে ক্ষমতায় এসেছে।
এক বৈষম্য হীন দেশ গড়ার লক্ষ্য নিয়ে তাঁরা এগিয়েছিলেন বলে বিদায়ী প্রধানমন্ত্রী জানান। তাঁর আমলে কি কি হয়েছে তার ফিরিস্তি দেন তিনি।
পদত্যাগ নিয়ে এইদিন সকালে রাজা চার্লসের সঙ্গে ও কথা বলেন। তাঁর উত্তরসূরি কে নিঃশর্ত, পূর্ণ সমর্থন দেবেন জানান। যিনি আসবেন, তিনি আগের থেকে অনেক শক্তিশালী দেশ পাবেন।
স্ত্রী র প্রশংসায় মুখর হন তিনি।
তাঁর ছেড়ে যাওয়া মসনদে অ্যান্ডি বার্নহাম আসতে পারেন বলে শোনা যাচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*