বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, আগামী সপ্তাহেই বিধানসভায় আসছে বিল?

Spread the love

রোজদিন ডেস্ক : উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পর এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি বা ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করার পথে এগোচ্ছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের খবর,আগামী সপ্তাহেই এ সংক্রান্ত বিল পেশ করা হতে পারে। বিলটি বিধানসভায় পাশ হলে উত্তরাখণ্ড, গুজরাত ও অসমের পর পশ্চিমবঙ্গ হবে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা দেশের চতুর্থ বিজেপি-শাসিত রাজ্য। সূত্রের দাবি, বিভিন্ন ধর্মের জন্য পৃথক ব্যক্তিগত আইনের পরিবর্তে বিবাহ, বিবাহবিচ্ছেদ, দত্তক গ্রহণ, উত্তরাধিকার এবং সম্পত্তি বণ্টনের মতো দেওয়ানি বিষয়গুলিতে অভিন্ন আইনি কাঠামো গড়ে তোলাই এই বিলের মূল লক্ষ্য। রাজ্যের সামাজিক বাস্তবতা এবং বিভিন্ন সম্প্রদায়ের মতামত বিবেচনা করেই বিলের চূড়ান্ত খসড়া তৈরি করা হচ্ছে বলে প্রশাসনিক মহলের দাবি। বিজেপির মতে, সংবিধানের নির্দেশমূলক নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতেই এই উদ্যোগ। ধর্মভিত্তিক পৃথক দেওয়ানি আইনের পরিবর্তে একটি অভিন্ন আইনি ব্যবস্থা সামাজিক ন্যায়বিচার এবং লিঙ্গসমতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আগামী সপ্তাহে বিলটি বিধানসভায় পেশ করা হলে এটাকে ঘিরে শাসক-বিরোধী তীব্র রাজনৈতিক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*