রোজদিন ডেস্ক: শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সোমবার দিল্লিতে বিক্ষোভকারীদের যেভাবে দমন করা হয়েছে এতে ক্ষুব্ধ লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী।। বিক্ষোভকারীদের ওপর লাঠি চালনা, কাঁদানে গ্যাস ছোঁড়া কে তিনি গণতান্ত্রিক বা ভারতীয় পথ বলে মনে করেন না।
বিক্ষোভ কারীদের পাশে দাঁড়িয়ে রাহুল গান্ধী বলেন,ওঁরা কোন অন্যায় করেন নি, কিন্তু কেন্দ্রীয় সরকার ও পুলিশ যা করল, তা অত্যন্ত জঘন্য, নিন্দনীয়। পড়ুয়া দের ওপর লাঠি চালানো,কাঁদানে গ্যাস ছোঁড়া কখনোই গণতান্ত্রিক পদ্ধতি না৷ এই বার্তার সঙ্গে রাহুল গান্ধী পুলিশি দমন পীড়নের একটি ভিডিও ও পোস্ট করেন। বলেন,দিল্লির পথে যে তরুণ তরুণী রা যাচ্ছিলেন,তাঁরা অপরাধী না,তাঁরা নিজেদের অধিকারের দাবি জানাচ্ছিলেন। তাঁরা ভাল, স্বচ্ছ শিক্ষা ব্যবস্থা চান, যা কাজে দেবে। শান্তিপূর্ণ প্রতিবাদ ভাল ও মৌলিক অধিকার। কেন্দ্রকে বিঁধে রাহুল গান্ধী বলেন, সংবিধান ই হোল প্রভু ( মাস্টার) , ক্ষমতা চিরস্থায়ী নয়,দায়বদ্ধতা ই আসল।

Be the first to comment