প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং কে কয়লা কান্ডে অব্যাহতি শীর্ষ আদালতের

Spread the love

রোজদিন ডেস্ক: তিনি ছিলেন কম কথার মানুষ। উচ্চ শিক্ষিত, পরিশীলিত এই মানুষের গায়ে কয়লা কেলেংকারির কালি লাগা নিয়ে তোলপাড় উঠেছিল সারা দেশে। বুধবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং কে ক্লিন চিট দিল শীর্ষ আদালত। এই নিয়ে সি বি আই তদন্ত রিপোর্ট কে মান্যতা দিল তারা।
২০১৪ সালে এই সব অভিযোগে জর্জরিত স্বল্পবাক প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছিলেন, সংসদের বিরোধী পক্ষ, সমসাময়িক প্রচার মাধ্যমের থেকে ইতিহাস তাঁর প্রতি সদয় হবে৷
২০২৪ সালে প্রয়াত হন মন মোহন সিং। এইদিন তাঁর বিরুদ্ধে আনা ফৌজদারি মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। এই ঘটনায় স্বস্তি পেল তাঁর পরিবার, দল, অনুগামীরা ও।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই রায়ের প্রেক্ষিতে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সমগ্র বিজেপির ক্ষমা চাওয়া উচিত। এরপর দেশবাসী বিচার করবেন,কোন প্রধানমন্ত্রীর ছবি বরণ করা উচিত, আর কার নয়। এর আগে ও কংগ্রেসের অন্যান্য প্রাক্তন প্রধানমন্ত্রী দের কলুষিত করার চেষ্টা হলে ও কালের বিচারে তা নস্যাৎ হয়ে গেছে। এইদিন ফের সেই ইতিহাসের পুনরাবৃত্তি হোল! সত্যমেব জয়তে! বলে তিনি মন্তব্য করেন।
এইদিন প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজন কে এই মামলায় অব্যাহতি দেওয়ার কথা জানান।
প্রসঙ্গত, কয়লা দফতর হাতে থাকার দরুণ ওড়িশার এক সংস্থাকে কয়লাখনি বন্টন নিয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। ওই ঘটনায় অভিযুক্ত প্রাক্তন কয়লা সচিব তাঁর কোর্টে বল ঠেলেছিলেন। সি বি আই তদন্তে নেমে পরে তাঁর ও বক্তব্য নেয়। দীর্ঘ দিন মামলা চলার পর সিবিআই এর বক্তব্য কে মান্যতা দিল শীর্ষ আদালত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*