জেলে থাকার অভিজ্ঞতা, বই লিখলেন তৃণমূল নেতা অসিত মজুমদার!

Spread the love

রোজদিন ডেস্ক : 
পালাবদলের পর দু দফায় জেলে যেতে হয়েছে তাঁকে। কুড়ি দিন জেলে থাকার সেই দুঃসহ অভিজ্ঞতা নিয়ে বই লিখলেন চুঁচুড়ার তৃণমূলের প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। বুধবার হুগলির প্রেস ক্লাবের সভাঘরে তিনি বইটি প্রকাশ করেন। “কারাগারের অন্তরালে “শীর্ষক এই বই-এ তিনি তাঁর দু-দফায় কারাবাসের অভিজ্ঞতা তুলে ধরেছেন। মমতাপন্থী তৃণমূলের বর্ষীয়ান নেতা বলে, তাঁর এত বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক ওঠা পড়া হলেও জেলে যাওয়া এই প্রথম। তাও পরপর দুবার। সেই কষ্টের কথাই তিনি লিখেছেন।
চুঁচুড়ার বর্তমান বিজেপি বিধায়ক সুবীর নাগ কটাক্ষ করে বলেন, ওঁরা যা চুরি, জোচ্চুরি করেছেন, দলের যা হাল তা নিয়ে বই লেখাই যায়। ওঁর এখন কোন কাজ নেই, তাই বই লিখছেন ভাল কথা!
অসিত মজুমদার অবশ্য এই সবে দমেননি। রাজনীতির পাশে তিনি বও লিখবেন বলে জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*