রোজদিন ডেস্ক :
ডুয়ার্সের (Dooars) নাগরাকাটার গাঠিয়া নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক ভাবে প্রাণ হারালো দুই কিশোরী। শনিবারের এই মর্মান্তিক ঘটনায় গাঠিয়া চা বাগানে এখন গভীর শোকের ছায়া। সূত্রের খবর, দুই বন্ধু সুশানি মুন্ডা ও পূজা মুন্ডা গাঠিয়া নদীতে রেল সেতু সংলগ্ন এলাকায় স্নান করে নেমেছিল। মাত্র চোদ্দ বছর বয়সী দুই কিশোরীই নদীর প্রবল স্রোতে ভেসে তলিয়ে যায়। স্থানীয় মানুষ জন খবর পেয়ে তাদের দুজনের প্রাণহীন দেহ উদ্ধার করেন। পাহাড়ি এই নদী গাঠিয়ার সঙ্গে সরাসরি ভুটানের পাহাড়ের যোগ আছে।
দুই বন্ধুর এই ভাবে চলে যাওয়া মানতে পারছেন না তাঁদের শোকার্ত পরিবার।
নাগরাকাটার বিধায়ক পুনা ভেংড়া এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের পাশে আছেন বলে জানান।
বছর তিনেক আগে এই গাঠিয়া নদীতে চা-বাগানের একটি পরিবার তলিয়ে গেছিল। গত বছর অক্টোবরে ও এই নদীর ভয়াবহ স্রোতে ভেসে গেছিল কয়েকটি জনপদ ভেসে পনের জন প্রাণ হারিয়েছিলেন।

Be the first to comment