প্রতিবেদন: রাজ্যের অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য সুখবর। রাজ্য সরকারের পেনশান (RETIRED JOURNALIST PENSION) বেড়ে হল মাসিক ৫ হাজার টাকা। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই প্রকল্প চালু করেছিলেন। এতদিন তারা পেনশান বাবদ পেতেন মাসিক আড়াই হাজার টাকা করে। বিজেপি সরকার সেই পেনশান বাড়িয়ে এবার দ্বিগুণ করল। এই বিষয়ে আগেই বাজেটে ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আজ মঙ্গলবার নবান্ন থেকে সেই পেনশান চালুর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতদিন ১৫৪ জন সাংবাদিক এই পেনশান পেতেন। এবার সংখ্যাটা আরও বাড়ানো হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ২০২৬ সালে ১ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে এই প্রকল্প। অবসরপ্রাপ্ত সকল সাংবাদিকরাই এর অন্তর্ভুক্ত হবেন। এই প্রকল্পে সেইসব সাংবাদিকরাও আসবেন যাঁরা নিউজ ডেস্কে কাজ করেন, সাধারণত যাঁদের সরকারি অ্যাক্রিডেশান কার্ড নেই। তিনি আরও বলেন, যেহেতু সাংবাদিকরা বেসরকারি সংস্থায় কাজ করেন, তাঁদেী পেনশানের মতো সামাজিক সুরক্ষা নেই। তাই তাঁদেরও সামাজিক সুরক্ষার আওতায় আনা হল। বর্তমান ২,৫০০ টাকা করে মাসিক পেনশান দেওয়া হত, যা একজন অবসরপ্রাপ্ত ব্যাক্তির ভরণপোষণের জন্য যথেষ্ট নয়। তাই এটা বাড়িয়ে দ্বিগুণ করা হল। নতুন প্রকল্পে সব শ্রেণির সংবাদমাধ্যমের কর্মীরা আবেদন করতে পারবেন। যোগ্যতার ভিত্তিতে তাদের নির্বাচন করা হবে। গোটা
নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছ্বতা থাকবে। সরকারের উদ্দেশ্য যত বেশি সংখ্যক সাংবাদিককে এর আওতায় আনা। এদিন একই সঙ্গে তিনি কয়েকজন সাংবাদিকের হাতে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার কার্ড তুলে দেন।

Be the first to comment