রোজদিন ডেস্ক: অন্যায়, অবিচারের বিরুদ্ধে আমজনতাকে সচেতন হয়ে প্রতিবাদের সুর এক জায়গায় নিয়ে যেতে সত্যাগ্রহ ওয়েবসাইট চালু করেছেন রাহুল গান্ধী। তা শুরুর সঙ্গে সঙ্গেই ব্যাপক সাড়া মিলেছে। এতে আপ্লুত, খুশি রাহুল গান্ধী। জানান, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য অনিয়মের বিরুদ্ধে আন্দোলন কারী মহারাষ্ট্র প্রতিযোগিতা পরীক্ষা সমন্বয় কমিটি সত্যাগ্রহ তে তাদের আন্দোলন নথিভুক্ত করেছে।
সত্যাগ্রহ চালু হওয়ার নয় ঘন্টার মধ্যেই দশ হাজারের বেশি মানুষ ও গোষ্ঠী এতে সাড়া দিয়েছেন।।
পুনের ছাত্র কি গুঞ্জ অনুষ্ঠানে ও মহারাষ্ট্র র বহু পড়ুয়া তাঁর কাছে এসে প্রশ্ন ফাঁস, নিয়োগ বন্ধ, ব্য্যবহুল শিক্ষা, বিষের মত খাবার,,জীর্ণ হোস্টেল, ডিবিটি তে প্রতারণা ইত্যাদির কথা বলেছেন।তিনি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস কে এম পি এস সি সংস্কার করে পরীক্ষা পদ্ধতি কে স্বচ্ছ করতে, এই সব বাচ্চাদের কথা শুনতে বলেছিলেন।কিন্তু কিছুই হয় নি,এর জন্য এইদিন ওই পড়ুয়া রা পুনেতে সত্যাগ্রহ করছেন বলে সমাজ মাধ্যমে রাহুল গান্ধী জানান।বলেন, ওদের দাবি খুব পরিস্কার। এম পি এস সি চেয়ারম্যানের পদত্যাগ, তাঁর জায়গায় একজন সৎ, দক্ষ আধিকারিক, ও সরকারে ৭০ হাজারের বেশি শুন্যপদ অবিলম্বে পূরণ।
এই সবই ন্যায্য দাবি বলে জানান রাহুল গান্ধী। শুধু আশ্বাস নয়, কাজ করতে হবে। ওঁরা তাঁদের আন্দোলন কে” সত্যাগ্রহ ” হিসাবে নথিভুক্ত করায় খুশি তিনি।
বলেন, যুব কংগ্রেস ও এন এস ইউ আই এই আন্দোলনের পাশে আছে। দাবি আদায় না হওয়া অবধি কাঁধে কাঁধ মিলিয়ে তিনি লড়াই করতে বলেছেন।
তাঁর এই সত্যাগ্রহ প্ল্যাটফর্মে আর,ও অনেকে আসবেন বলে আশা করেন।

Be the first to comment