SEBA SETU CAMP: ‘সেবা সেতু’ প্রকল্পে বিপুল সাড়া, দ্বিতীয় দিনেই নথিভুক্তির সংখ্যা ছাড়াল ২৫ লক্ষ

Spread the love

প্রতিবেদন: রাজ্য সরকারের ‘সেবা সেতু’ কর্মসূচির (Seba Setu Camp) দ্বিতীয় দিনেই মিলল বিপুল সাড়া। বিভিন্ন সরকারি প্রকল্পে ২৫ লক্ষ ৩৪ হাজার ৮৮০ জন নাগরিক নাম নথিভুক্ত করলেন। সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যজুড়ে ৩,২৫৭টি শিবির করা হয়েছে। শনিবার ১,০৮৬টি শিবিরে পরিষেবা দেওয়া হচ্ছে এবং প্রথম দিনে ১,০৮১টি শিবির শেষ হয়েছে। এই দফার কর্মসূচি চলবে রবিবার পর্যন্ত। শনিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ৭৩ নং ওয়ার্ডে ‘সেবা সেতু’ শিবির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রাপ্তি ও তাঁদের সমস্যার খোঁজখবর নেন তিনি। সরকারি পরিষেবা যাতে দ্রুত ও স্বচ্ছভাবে মানুষের কাছে পৌঁছয়, সে বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। তথ্য অনুযায়ী, জেলার মধ্যে এপর্যন্ত পূর্ব বর্ধমানে সবচেয়ে বেশি ৫৬টি শিবিরে ১ লক্ষ ২৯ হাজার ৩৭৬ জন, মালদহে ৩৩টি শিবিরে ৭৭ হাজার ৫৯৩ জন, কোচবিহারে ৩৫টি শিবিরে ৫৪ হাজার ৩৩৯ জন এবং ঝাড়গ্রামে ১৮টি শিবিরে ৩১ হাজার ৮৭৮ জন নাগরিক পরিষেবা পেয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*