Gyanesh Kumar বিশ্বাসঘাতক, বিচার হওয়া উচিত :রাহুল গান্ধী

Spread the love

রোজদিন ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিশ্বাসঘাতক। রাষ্ট্র দ্রোহিতার জন্য ওঁর বিচার হওয়া উচিত। শনিবার জন মহাভিযোগ কর্মসূচি তে সি ই সি র বিরুদ্ধে সুর চড়িয়ে এই সব বলেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী।। বলেন,বিজেপি চাইলে ভোট চুরি চালিয়ে যেতে পারে, কিন্তু তাঁরা ও দেশের সাধারণ জনতা তা ক্ষমা করবেন না।
এইদিন জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমারের পরিচালনায় এই কর্মসূচি হয়।। মল্লিকার্জুন খাড়্গে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সেখানে প্রতীকী তিরস্কার প্রস্তাব পেশ করেন।
ভোট চুরির ষড়যন্ত্র সহ তাঁর বিরুদ্ধে ৬ দফা অভিযোগ আনা হয়।
এর মধ্যে ভোটার তালিকা থেকে ১৩ কোটি ২০ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া, সংসদের অনুমোদন ছাড়া ফর্ম ৬ সংশোধন করা,জোর করে ভোটার তালিকায় দখলদারি কায়েম, দুই নির্বাচন কমিশনার কে সরিয়ে রাখা ও প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশে কাজ করা।
খাড়্গের প্রস্তাবের সমর্থনে একের পর এক বিরোধী নেতা বক্তব্য রাখেন। লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী সুর চড়িয়ে বলেন, বিরোধীদের এই কর্মসূচি র জন্য জায়গাও দেওয়া হয় নি। উপায় না দেখে রাজ্যসভার বিরোধী নেতার বাসভবনের প্রাঙ্গণে তাঁরা এই কর্মসূচি পালন করছেন। সি ই সি র বিরুদ্ধে সব প্রমাণ ই তাঁদের কাছে আছে বলে দাবি জানান।
অন্যদিকে বিজেপি নেতা সম্বিত পাত্র পৃথকভাবে রাহুল গান্ধী কে তীব্র কটাক্ষে বিঁধে বলেন, ওঁকে ছদ্ম প্রধানমন্ত্রী হয়েই থাকতে হবে।।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*