Walk For Book, এক ব্যতিক্রমী মিছিলের সাক্ষী হোল কলকাতা

Kolkata: Book lovers participate in a 'Walk For Books' march organised to protest the alleged vandalism of Left-affiliated bookstalls during Durga Puja, at College Street in Kolkata on Saturday, October 31, 2026. (Photo: IANS/Ashok Nath Dey)
Spread the love

রোজদিন ডেস্ক: বইমেলা র জন্য বিশ্ববিখ্যাত কলকাতা শনিবার বই নিয়ে এক ব্যতিক্রমী মিছিলের সাক্ষী রইল। এইদিন বিকেলে বই হাতে হাঁটলেন বহু মানুষ। পুজোর সময় যে শহরে বামপন্থীদের বই এর বিপণি ভাঙার জন্য বুলডোজার, ময়লা ফেলার গাড়ি, কেন্দ্রীয় বাহিনী, পুলিশ ইত্যাদি পাঠানো হয়েছিল, সেই শহর ই বই প্রেমীদের সঙ্গে হাঁটলো।
দল মত জাতি ধর্ম নির্বিশেষে সব বয়েসের সব রকমের মানুষ এই অভিনব মিছিলে অংশ নেন।। যাঁদের একটাই কথা, বই এর ওপর আক্রমণ আসলে চিন্তাশীলতা, চিন্তা শক্তিকে আক্রমণ।। প্রশ্ন কে যারা ভয় পায়, তারাই বই ছেঁড়ার উৎসবে মাতে। কোন ও রাজনৈতিক ধ্বনি ছাড়াই শুধু বই কে ভালবাসার নিশান ছিল সেখানে। শিক্ষাবিদ, প্রাক্তন আমলা, অভিনেতা, আইনজীবী, রাজনৈতিক নেতা সহ সমাজের সর্ব স্তরের মানুষ এইদিন শুধু বই এর জন্য ই হেঁটেছেন।
সিপি এম নেতা সুজন চক্রবর্তী এই উদ্যোগ কে অত্যন্ত প্রশংসনীয় বলে জানান। বলেন, সারা দেশ এমন সুন্দর, ব্যতিক্রমী, প্রতিবাদী মিছিল আগে দেখেনি বলে তাঁর বিশ্বাস। কবিতা, বই, শিল্পের মাধ্যমে ই বইএর ওপর হামলার জবাব দেওয়া হচ্ছে।

পবিত্র সরকার, সুকান্ত চৌধুরী, জহর সরকার, পরাণ ব্যানার্জি, সব্যসাচী চক্রবর্তী, বিমান বসু, মহম্মদ সেলিম, বিকাশ ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষ, শিখা মুখার্জি প্রমুখ বহু বিশিষ্ট ব্যক্তি, সাধারণ মানুষ এতে অংশ নেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*