রোজদিন ডেস্ক :
তিনি চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ করতে চান বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দৃঢ়ভাবে জানান। আই আই টি খড়্গপুরে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী জানান, কিভাবে তাঁর আমলে ৫০ কোটি মানুষকে দারিদ্র্য সীমার ওপরে তুলে এনেছেন,
মা বোনদের জন্য শৌচাগার নির্মাণ হয়েছে ইত্যাদি ইত্যাদি।
নাম না করে বহু আগে কেন্দ্রে ক্ষমতায় থাকা কংগ্রেস সরকারকে তোপ দেগে বলেন, গরিবি দূর হবে না, এটাই ধারণা ছিল। কেউ তা দূর করার ক্ষমতা দেখায়নি। তিনি ক্ষমতায় এসেই গরিবি দূর করার পরিকল্পনা নেন বলে দাবি করেন।
পড়ুয়া দের ” ব্রেক দ্য রুল “মন্ত্রের এর কথা বলেন। তাঁর দাবি, গরিবদের তাঁরা শক্তিশালী করেছেন। চ্যালেঞ্জ কে চ্যালেঞ্জ করতে না পারলে তাঁর শান্তি নেই বলে জোর গলায় পড়ুয়াদের জানান।
এই রাজ্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এখানকার মাটি এমনই, যেখানে নতুন ভাবনা জন্ম নিয়েছে। পশ্চিমবঙ্গ স্বাধীনতা সংগ্রামের জায়গা। তাঁরা দেশ কে উঁচুতে দেখতে চেয়েছিলেন। ইচ্ছা থেকে আত্মনির্ভরতার এই সফর বিকশিত ভারতের আসল শক্তি। দেশের প্রথম নির্বাচনের আগেই আই আই টির জন্ম। এখানকার পড়ুয়ারা দেশ গড়ার কাজে অগ্রগণ্য ভূমিকা নিয়েছেন বলে জানান। আশ্বাস দেন বিকশিত ভারতের।
আজ সকালে খড়্গপুরে এসেছেন প্রধানমন্ত্রী। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তাঁকে কলাইকুন্ডায় স্বাগত জানান। প্রতিকূল আবহাওয়ার জন্য সড়কপথে আই আই টি যান।
নামী এই শিক্ষা প্রতিষ্ঠানে মেডিকেল পাঠক্রম চালু হয়েছে, সেই চত্বর ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। ৭৫ জন পড়ুয়া র সঙ্গে কথা বলেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রমুখ তাঁর সঙ্গে ছিলেন। আই আই টি র অধিকর্তা সুমন চক্রবর্তী তাঁকে স্বাগত জানিয়ে সংবর্ধনা দেন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Be the first to comment