প্রতিবেদন: নয়াদিল্লিতে বসে দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সাংবাদিক বৈঠক করছেন ঠিক তখন কলকাতা থেকে জরুরি ভিত্তিতে দিল্লি রওনা দিলেন দলনেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগে কেন তিনি দিল্লি যাচ্ছেন তার ব্যাখ্যাও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি চত্বরে দাঁড়িয়ে তৃণমূলনেত্রী বলেন, ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেওয়ার জন্য তিনি দিল্লি যাচ্ছেন। মমতা বলেন, বারবার ফোন আসছে। আমায় ডাকা হচ্ছে। প্রথমে ঠিক করেছিলাম যাবো না, কিন্তু এখন যেতে হচ্ছে। তিনি বলেন, সাংসদদের ভয় দেখানো হচ্ছে। তবে, ঠিক কী কারণে ডেকে পাঠানো হয়েছে তা তিনি জানেন না বলেই দাবি করেন। আর কে বা কারা ফোন করছে তাও বলতে অস্বীকার করেন মমতা।

Be the first to comment