Delimitation Bill, ভারতে একনায়কতন্ত্র কায়েম চায় বিজেপি, তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
আসন পুনর্বিন্যাস করে বিজেপি দেশে একনায়কতন্ত্র কায়েম করতে চায় বলে আজ কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী তোপ দাগেন। বিকেলে সাংবাদিক বৈঠক ডেকে বিজেপি কে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন,ওরা ইভিএম, ভোট পদ্ধতি দখল করেছে। এখন তারা পুরো সংবিধান কাঠামোই ধ্বংস করতে চায়। তাঁরা বিজেপি কে কোন ভাবে দেশে এক নায়কতন্ত্র কায়েম করতে দেবেন না বলে তীব্র কণ্ঠে জানান রাহুল গান্ধী। এটা কখনো ই হবে না বলে হুঁশিয়ারি দেন।

আগামী সপ্তাহে সংসদের বিশেষ অধিবেশন ডেকে কেন্দ্রীয় সরকার যে মহিলা ও আসন পুনর্বিন্যাস বিল গ্রহণ করতে চলেছে তা এখন স্পষ্ট। এরজন্য প্রয়োজনীয় সাংসদের সংখ্যা ও তারা জোগাড় করেছে বলে ইঙ্গিত মিলেছে। এনডিএ-র বাইরে থাকা এনসিপি, ডিএমকে ইত্যাদি দলের সাংসদরা এই বিলে সমর্থন দেবেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে যে তৃণমূল সাংসদরা এর বিপক্ষে ভোট দিয়েছিলেন, পালাবদলের পর তাঁদের সিংহ ভাগই এখন এনসিপিআই-এ যোগ দিয়ে বিজেপি ভজনা করছেন। সব মিলিয়ে বিরোধী ইন্ডিয়া জোট এখন এই বিল আটকাতে পারা নিয়ে সংশয় আছে।
এর প্রেক্ষিতে কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী এইদিন বলেন, জাতিগত জনগণনাকে একদিকে সরিয়ে রাখা হয়েছে। ২০১১ সালের জনগননাকে সামনে রেখে আসন পুনর্বিন্যাস করে তা ২০৫১ সাল পর্যন্ত বহাল রাখা হবে। তফসিলি জাতি, সংখ্যালঘু, উপজাতি, অন্যান্য ওবিসিদের প্রতিনিধিত্বকে দুর্বল করা হচ্ছে।

জাতি গণনা না করে তাঁদের প্রতিনিধিত্ব করার সংখ্যা, অধিকার খর্ব করা হচ্ছে বলে অভিযোগ করেন।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে একশোটি আসনে ভোট চুরি হয়েছে বলেন।
তরুণ প্রজন্মকে সতর্ক করেন। লোকসভার আসন বৃদ্ধি হয়ে আটশো পঞ্চাশটি করার প্রস্তাব গণতন্ত্রের পক্ষে উদ্বেগজনক বলে মন্তব্য করেন।
সাংবাদিক বৈঠকে ফের ভোটচুরি নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ দাগেন রাহুল গান্ধী। তাঁর দাবি, সমীক্ষায় দেখা গেছে, ৮০% ভারতীয়, ও তরুণ প্রজন্মর প্রায় সকলেই বিশ্বাস করেন ভোট চুরি হয়েছে।
এর আগে জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গেও অভিযোগ করেন, সব ক্ষমতা হস্তগত করতেই এই বিল আনছে কেন্দ্র। তা গৃহীত হলে গণতন্ত্রের পক্ষে তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে বলে মন্তব্য করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*