রোজদিন ডেস্ক :
ধর্ষণে অভিযুক্ত নামী ক্রিকেটার অভিষেক পোড়েলের জরুরি ভিত্তিতে মামলা শোনার আর্জি (Appeal of Avishek Porel) খারিজ করে দিল উচ্চ আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর আইনজীবীর এই আর্জি খারিজ করে জানিয়ে দিয়েছেন , যেদিন এই মামলা তালিকা ভুক্ত হবে, সেদিনই শুনানি হবে।
এর ফলে অভিযুক্ত ক্রিকেটার বড় ধাক্কা খেলেন বলে সংশ্লিষ্ট মহল মনে করেন।
গত এগার আগস্ট দমদম থেকে গ্রেফতার হন অভিষেক পোড়েল। চোদ্দ আগস্ট নিম্ন আদালতের বিচারপতি তাঁর জেল হেফাজতের নির্দেশ দেন। এখন তিনি হুগলি জেলে বন্দি।
ভিন রাজ্যে ডাক্তারি গাঠরত এক তরুণী তাঁর বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ এনেছেন৷ আছে বিশ্বাসভঙ্গের অভিযোগও।
অন্যদিকে অভিযুক্ত ক্রিকেটারের ক্রীড়া জীবনেও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সূত্রের খবর, সিএবি-র ঘোষিত দুই মরসুমের (২০২৬-২৭) জন্যই রাজ্যের সম্ভাব্য তালিকায় তাঁর নাম নেই। লাল ও সাদা, দুই ফরম্যাটের দল থেকেই তিনি বাদ পড়েছেন।

Be the first to comment