রোজদিন ডেস্ক : দার্জিলিং এ গাড়ি ঘোরানোকে কেন্দ্র করে বচসার জেরে এক গাড়ি চালককে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগে তীব্র উত্তেজনা দেখা দেয়। আহত গাড়ি চালকের অভিযোগের ভিত্তিতে পুলিশ পাঁচ পর্যটককে গ্রেফতার করে। তাঁরা সকলেই পঞ্জাব থেকে দার্জিলিং-এ বেড়াতে এসেছিলেন।
পুলিশ সূত্রে প্রকাশ, পঞ্জাব থেকে পাঁচ পর্যটক গাড়ি নিয়ে দার্জিলিং-এ বেড়াতে এসেছিলেন। গাড়ি ঘোরানো নিয়ে স্থানীয় চালকদের সঙ্গে তাঁদের বচসা, হাতাহাতি বাধে। এই সময় এক পর্যটক গাড়ি চালক সঞ্জিত দর্জিকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করলে তুমুল উত্তেজনা দেখা দেয়। আক্রান্ত গাড়িচালকের অভিযোগে পাঁচ পর্যটক সুখজিৎ সিং, লক্ষীন্দর সিং, হর্ষবিন্দর সিং,পর্ববেন্দর সিং ও মনদীপ সিং কে গ্রেফতার করে পুলিশ। তাঁরা সকলেই পঞ্জাবের চন্ডীগড়ের বাসিন্দা।
পাহাড়ের গাড়ি চালক সংগঠনের পক্ষে রাহুল সরসা বলেন, একজন গাড়ি চালক আক্রান্ত হয়েছেন, পরে আরও কেউ হতে পারেন, তাঁরা বাইরে থেকে আসা পর্যটকদের গাড়ি ভাল ভাবে তল্লাশির জন্য পুলিশকে আর্জি জানিয়েছেন।

Be the first to comment