রোজদিন ডেস্ক : ধস, হড়পা বানের দাপটে বিপর্যস্ত ইন্দোনেশিয়ায় এবার আঘাত হানলো ভূমিকম্প। রিখটার স্কেলে ৬.৬ মাত্রার এই ভূকম্পের ফলে সব মিলিয়ে হতাহতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। ওই দেশের আরেক প্রদেশে এর উৎপত্তি স্থল বলে জানা যায়। এখনও কোনও সুনামির সতর্কতা জারি না হলেও একের পর এক প্রাকৃতিক দুর্যোগের অভিঘাতে এমনিতেই দেশের আমজনতার নাভিশ্বাস উঠেছে। ইতিমধ্যেই ধস, হড়পা বানের ফলে ৩০ জন নিহত হয়েছেন। ভূমিকম্পে এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।
সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর সুমাত্রা। আজ শুধু এখান থেকেই ৩০ জনের মৃত্যুর খবর মিলেছে। বহু মানুষ নিখোঁজ। ৮ হাজারের বেশি জনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। গোদের ওপর বিষফোড়ার মত ভূমিকম্প হওয়ায় হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি হবে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

Be the first to comment