রোজদিন ডেস্ক : ভোটমুখি কেরালায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ চারটি নতুন ট্রেন উদ্বোধন-সহ একাধিক প্রকল্প ঘোষণা করলেন। উদ্বোধন হওয়া চারটি ট্রেনের মধ্যে তিনটি অমৃত ভারত এক্সপ্রেস। তিরুবন্তপুরম পুরনিগম জয়ের পর আজই তিনি প্রথম কেরালা এলেন।
এখানে তিনি বিজেপির এক জনসভায়ও ভাষণ দেবেন।
পুজাপ্পুরা হেড পোস্ট অফিস উদ্বোধন, শ্রী চিত্রা তিরুমল ইন্সটিটিউটে তিনি এক রেডিওসার্জারি কেন্দ্রর শিলান্যাস করেন, এই ছাড়াও একাধিক প্রকল্পর শিলান্যাস করেন।
তিরুবন্তপুরম পুর নিগমে জয়ে উচ্ছসিত প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে লেখেন, এলডিএফ এ ইউডিএফের ফিক্সড ম্যাচের বাইরে এই রাজ্য অন্য কিছু ভাবছে।

Be the first to comment