- আজ বসন্ত পঞ্চমী তথা সরস্বতী পুজো উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় সকলকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর।
- আজ ২৩ জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবস। এই উপলক্ষে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী। জন্মদিনে শ্রদ্ধা জানালেন প্রয়াত সাংবাদিক বরুণ সেনগুপ্তকেও।
- বইমেলা সুবর্ণজয়ন্তী বর্ষে বাংলায় তৈরি হবে বইতীর্থ, বইমেলার উদ্বোধনে ঘোষণা মুখ্যমন্ত্রীর। দিলেন ১০ কোটি টাকাও।
- বাংলা-সহ গোটা দেশে পালিত হচ্ছে নেতাজি জন্মজয়ন্তী। সোশ্যাল মিডিয়ায় নেতাজি অন্তর্ধান রহস্য উন্মোচনের দাবি জানালেন মুখ্যমন্ত্রী।
- নেতাজির পৈতৃক ভিটে কোদালিয়া গ্রামে সাড়ম্বরে পালিত হচ্ছে তাঁর জন্মদিন।
- জন্মজয়ন্তীতে ফের জাপানের রেনকোজি মন্দির থেকে তাঁর চিতাভষ্ম দেশে ফেরানোর আর্জি জানালেন নেতাজি-কন্যা অনিতা বসু পাফ।
- নির্বিঘ্নে সরস্বতী পুজো কাটাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাড়তি নিরাপত্তার নির্দেশ কলকাতা হাইকোর্টের।
- আজ সরস্বতী পুজো উপলক্ষে স্কুল, কলেজে উৎসবে মাতোয়ারা পড়ুয়ারা।
- আজ শুক্রবার থেকে সর্বসাধারণের জন্য খুলে গেল সল্টলেক সেন্ট্রাল পার্কের কলকাতা আন্তর্জাতিক বইমেলা। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
- রাজ্যে এসআইআর আতঙ্কে জারি মৃত্যু মিছিল। বৃহস্পতিবার সন্ধেয় হাওড়ার পাঁচলায় প্রৌঢ়ের মৃত্যু। ছেলে, মেয়েরা শুনানির ডাক পাওয়ায় আতঙ্কে ছিলেন ওই প্রৌঢ়।
- ফের মধ্যপ্রদেশের ইন্দোরে বিষাক্ত পানীয় জল, হাসপাতালে ভর্তি কমপক্ষে ২৫ জন, তীব্র আতঙ্ক এলাকায়।
- বিধানসভা নির্বাচনের আগে আজ কেরালায় প্রধানমন্ত্রী। একাধিক ট্রেনের সূচনা ছাড়াও করনেন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস।

Be the first to comment