রোজদিন ডেস্ক : মধ্যপ্রদেশের ইন্দোরে ফের বিষাক্ত পানীয় জল পান করে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার থেকে মহৌ এলাকায় একসঙ্গে অনেকে অসুস্থ হওয়ার খবর নিয়ে চাঞ্চল্য দেখা দেয়। হাসপাতালে ভিড় বাড়তে থাকে, ইতিমধ্যে ২৫ জনের অসুস্থ হওয়ার খবর এসেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
এই ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন ঘটনাস্থলে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল পাঠিয়েছে। পরিস্থিতি তদারকি করা হচ্ছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
কয়েকদিন আগে ইন্দোরের ভগীরথ পুরায় বিষাক্ত পানীয় জল পান করে ১৫ জন প্রাণ হারান, বেসরকারি সূত্রে মৃতের সংখ্যা ২৫। অসুস্থ হন হাজারের বেশি মানুষ। আবার মৌহায় একই উপসর্গ নিয়ে বহু মানুষ অসুস্থ হওয়ায় চিন্তিত প্রশাসন।

Be the first to comment