উত্তর কলকাতার স্কটিশ চার্চ কলেজের মাঠে শুরু হল তিন দিনের আন্তঃকলেজ জেলা ক্রীড়া প্রতিযোগিতা এবং ফুটবল ও খো খো চ্যাম্পিয়নশিপ

Spread the love

কলেজ পড়ুয়াদের ক্রীড়া প্রতিভার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে উত্তর কলকাতার স্কটিশ চার্চ কলেজ গ্রাউন্ডে শুরু হল তিন দিনের উত্তর কলকাতা আন্তঃ কলেজ জেলা স্পোর্টস এন্ড গেমস চাম্পিয়ানশিপ ২০২৫- ২০২৬।
এর উদ্যোক্তা শিক্ষা অধিদপ্তর এবং পশ্চিমবঙ্গ সরকার এর উচ্চ শিক্ষা দপ্তর, আয়োজক স্কটিশ চার্চ কলেজ।
এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট ফুটবলার বিদেশ বোস।
উপস্থিত ছিলেন যৌথ জনশিক্ষা পরিচালক ড. আশিস ঘোষ, আয়োজক কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরী মন্ডল,উপাধ্যক্ষ ড.সুপ্রতিম দাশ ,কনভেনার ড. উপেন্দ্রনাথ নন্দী প্রমুখ।


এবারে উত্তর কলকাতা জেলার ২৫ টি কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছেন এই প্রতিযোগিতায়।
শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে দৌড়, লংজাম্প,হাইজাম্প,শটপাট সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরবর্তী দুই দিন অর্থাৎ ১৭ ও ১৮ জানুয়ারি একই মাঠে ফুটবল ও খো-খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।


আয়োজকদের মতে, উত্তর কলকাতা জেলায় কলেজ পর্যায়ে ক্রীড়া সংস্কৃতিকে আরও শক্তিশালী করতে এই আন্তঃকলেজ জেলা ক্রীড়া প্রতিযোগিতা ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*