সব শ্রম কোড চালু হলে শ্রমিকরা ভয়াবহ সমস্যায় পড়বেন

Spread the love

রোজদিন ডেস্ক : কেন্দ্রীয় সরকার সাবেক ২৯টি শ্রম কোড বাতিল করে তাদের প্রস্তাবিত চারটি শ্রম কোড চালু করলে শ্রমিকরা ভয়াবহ সমস্যায় পড়বেন।ন্যূনতম মজুরি, সমকাজে সমমজুরি, স্থায়ী কাজ, সামাজিক সুরক্ষা ইত্যাদি সব কিছুই তখন মিলবে কিনা সন্দেহ। আজ কলকাতায় এআইইউটিইউসি-র ডাকা এক শ্রমিক সমাবেশে বিশিষ্ট শ্রমিক নেতারা এই সব নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেন। শুধু কেন্দ্র না, রাজ্য সরকারও শ্রমিক স্বার্থ নিয়ে উদাসীন বলে তাঁরা মনে করেন। বিশেষত চা, বিড়ি, নির্মাণ ইত্যাদি বিভিন্ন শিল্পে শ্রমিকদের ন্যূনতম মজুরি-সহ বহু বিষয়েই নজর দেয় না রাজ্য।

আজ শহিদ মিনারের এই সমাবেশে হাওড়া, শিয়ালদহ থেকে শ্রমিকদের দুটি বড় মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে আসে। শ্রমিকদের বিভিন্ন দাবি ও অধিকারের জন্য মিলিত কন্ঠের ধ্বনিতে মুখরিত হয় শহরের রাজপথ।
সমাবশে সংগঠনের সর্বভারতীয় সভাপতি দিলীপ ভট্টাচার্য, সহ-সভাপতি স্বপন ঘোষ, রাজ্য শাখার সাধারণ সম্পাদক অশোক দাস প্রমুখ বক্তব্য রাখেন। তাঁরা কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন শ্রমিক বিরোধী বিষয়গুলি তুলে ধরেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*