অভিষেকের প্রস্তাবেই শীলমোহর কলকাতা পুরসভার, এসপ্ল্যানেড ওয়েস্ট নয় এখন নাম বদলে হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’

Spread the love

রোজদিন ডেস্ক : আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাঙালি আইনজ্ঞ তথা জাপানের ‘বাঙালি বন্ধু’ বলে পরিচিত প্রয়াত রাধা বিনোদ পালের নামে এসপ্ল্যানেড ওয়েস্ট রাস্তার নাম জাস্টিস রাধা বিনোদ পাল সরণি করা হলো।

জাপানে প্রয়াত রাধা বিনোদ পালের নামে জাদুঘর, গ্রানাইটে বাঁধানো ছবি রয়েছে। সম্প্রতি ভারতীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে টোকিও সফরে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সংসদীয় দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি রাধা বিনোদ পালের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেই সময়ে টোকিও–র মাটিতে দাঁড়িয়ে অভিষেক ঘোষণা করেন, কলকাতার একটি রাস্তার নাম রাধা বিনোদ পালের নামে করা হবে। পারিবারিক প্রস্তাবকে মর্যাদার পাশাপাশি, ওই ঘোষণাতেও সরকারি ভাবে শীলমোহর দিল কলকাতা পুরসভা।

মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘রাধা বিনোদ পালের নামে কলকাতার একটি রাস্তার নামকরণ করার প্রস্তাব দেওয়া হয়েছিল পরিবারের পক্ষ থেকে। পুরসভার নামকরণ কমিটি সেই প্রস্তাব অনুমোদন করেছে।’ রাধা বিনোদ পালের পরিবারের তরফে সুধী বিনোদ পাল বলেন, ‘মৃত্যুর ৬৭ বছর পরে এই স্বীকৃতি মেলায় আমরা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুরসভার কাছে কৃতজ্ঞ।’

উল্লেখ্য, ১৮৮৬ সালের ২৭ জানুয়ারি অবিভক্ত ভারতের কুষ্টিয়ায় জন্মেছিলেন রাধা বিনোদ। তিনি আইনের অধ্যাপক ছিলেন। কলকাতা হাইকোর্টে বিচারপতিও ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়েরও উপাচার্যের দায়িত্ব সামলেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*