রোজদিন ডেস্ক : জম্মু কাশ্মীরের কাঠুয়ায় পাকিস্তানি জইশ এ মহম্মদের কমান্ডার উসমান নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছে। দীর্ঘদিন ধরে এই জঙ্গিকে পুলিশ খুঁজছিল।সুত্রের খবর, জম্মু কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনা, সিআরপিএফের যৌথ অভিযানে সে প্রাণ হারায়। বিল্লাওয়ারের এক গোপন জায়গায় সে ছিল। ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে। গোপন সূত্র খবর পেয়ে নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। বহু বছর ধরে উধমপুর কাঠুয়ার বনাঞ্চল এলাকায় থেকে সে সন্ত্রাসী কার্যকলাপ চালাতো। আজ যে বাড়িতে সে লুকিয়ে ছিল, পুলিশ যাওয়া মাত্র গুলি করে, নিরাপত্তা বাহিনীর পালটা আক্রমণে প্রাণ হারায়।
গত কয়েকদিন ধরে নিরাপত্তা বাহিনী কিশওয়ার এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান করছে।
প্রজাতন্ত্র দিবসের কথা মাথায় রেখে সন্ত্রাস বিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে বলে প্রকাশ।

Be the first to comment