রোজদিন ডেস্ক : মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তাঁর “বন্ধু ” নরেন্দ্র মোদির প্রশংসায় ফের মুখর হলেন। বুধবার দাভোসে ট্রাম্প বলেন, তাঁর বন্ধু নরেন্দ্র মোদিকে তিনি খুবই শ্রদ্ধা করেন, উনি খুব দারুণ মানুষ, তাঁদের খুব ভাল (বাণিজ্য) চুক্তি হবে।
দাভোসে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনের বার্ষিক বৈঠকে যোগ দিতে মার্কিন রাষ্ট্রপতি এসেছেন।
এর আগে ভারতের বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল জানান, খুব শীঘ্রই ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি হতে চলেছে।গত বছর ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফরকালে এই সব নিয়ে আলোচনা হয়েছিল।
৯ জানুয়ারি ভারতের বিদেশ মন্ত্রক জানায়, গত বছর ফেব্রুয়ারি মাস থেকে ভারত ও আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি রূপায়ণে প্রতিশ্রুতি বদ্ধ।
তখন থেকেই উভয় দেশের মধ্যে বহু একটি ভারসাম্য মূলক, পারস্পরিক সুবিধা হয় এমন বাণিজ্য চুক্তি করা নিয়ে আলোচনা হয়েছে। বহু ক্ষেত্রেই তাঁরা এই চুক্তি নিয়ে কাছাকাছি এসেছেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প একাধিকার প্রশংসা করলেও শুল্ক ক্ষেত্রে ঠান্ডা যুদ্ধ চলছিল। এবার তা দূর হবে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment