রোজদিন ডেস্ক : কসবা Law কলেজের উপাধ্যক্ষ নয়না চ্যাটার্জির ইস্তফা পত্র গ্রহণ করলেন না ওখানকার পরিচালন কর্তৃপক্ষ। চলতি সপ্তাহে উপাধ্যক্ষ পদে ইস্তফা দিয়েছিলেন নয়না চ্যাটার্জি। চার মাস আগে কলেজের মধ্যে এক ছাত্রী গণধর্ষণের শিকার হন। এই ন্যাক্কারজনক ঘটনায় মূল অভিযুক্ত উপাধ্যক্ষর স্নেহধন্য বলে বিভিন্ন মহলে অভিযোগ ওঠে। চরম অস্বস্তিতে পড়েন তিনি। শারীরিক ও মানসিকভাবে অসুস্থতার কথা বলে কথা বলে ইস্তফা পত্র পেশ করেন। পুজোর মুখে তাঁর অব্যাহতি চাওয়া নিয়ে গত কাল জরুরি বৈঠকে বসেন পরিচালন কর্তৃপক্ষ। এখনই তাঁকে ইস্তফা দিতে বারণ করেন।
পরে নয়না চ্যাটার্জি জানান, নতুন অধ্যক্ষ না আসা অবধি তাঁকে কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। এখন তিনি না থাকলে কলেজ কর্মীদের বেতন-সহ নানা সমস্যা হতে পারে।
সূত্রের খবর, এই কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Be the first to comment