- দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন হলো বাংলা থেকে। ‘মা কালী আর মা কামাখ্যার ভূমিকে জুড়ে দিল এই ট্রেন।’ একইসঙ্গে মোদী জানান, এই ট্রেন ‘বিকশিত ভারত’-এর উদাহরণ।
- বাংলায় এসে বাংলা ভাষাতেই ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষণে উঠে আসে ‘পাল্টানো দরকার’ স্লোগানও। মোদী বলেন, ‘মালদায় রাজনীতি ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে। মালদা বাংলার সমৃদ্ধির এক কেন্দ্র। এখানে আসল পরিবর্তনের জন্য মানুষের চোখে বিশ্বাস দেখতে পাচ্ছি। আমি বিহার ভোটে জয়ের পরেই বলেছিলাম, মা গঙ্গার আশীর্বাদে এ বার বাংলায়ও বিকাশের গঙ্গা বইবে। বিজেপি এই কাজ করেই ছাড়বে।’
- নদী ভাঙন মালদহের বরাবরের সমস্যা। শনিবার সেই নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে তৃণমূলকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, ‘প্রত্যেকবার বৃষ্টি হলেই সব ভেসে যায়। ৪০ বার বন্যাত্রাণের টাকা দেওয়া হয়েছে। কিন্তু যারা ক্ষতিগ্রস্ত তারা পায়নি।’
- দিল্লি থেকে শনিবার সকালে ইন্দোরে পৌঁছলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেখান থেকে সোজা যান ভগীরথপুরার বম্বে হাসপাতালে। দূষিত জল পান করে অসুস্থরা ভর্তি রয়েছেন এখানেই। তাঁদের সঙ্গে দেখা করেন রাহুল। বেশ কিছুক্ষণ কথাও বলেন। তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন রাহুল গান্ধী।
- শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর সামনেই ইডি, সিবিআইয়ের নাম না করে ‘এজেন্সি’ ইস্যুতে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট ভাষায় বলে দিলেন, ‘কিছু এজেন্সি পরিকল্পিতভাবে মানহানির চেষ্টা করছে।’
- শনিবার ফের নতুন করে অশান্তি ছড়ায়। এই পরিস্থিতিতে শান্তি বজায় রাখার আহ্বান জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ‘শান্তি বজায় রাখুন। বিজেপিকে অক্সিজেন দেবেন না।’
- মুর্শিদাবাদের বেলডাঙার ঘটনায় পিছন থেকে বিজেপি এবং নতুন এক ‘গদ্দার’ ইন্ধন দিচ্ছে বলে বহরমপুরের রোড শো থেকে দাবি করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- শনিবার বিজাপুর এলাকায়, নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ২ মাওবাদীর। তল্লাশিতে উদ্ধার হয়েছে একে-৪৭-সহ একাধিক আগ্নেয়াস্ত্র।
- রাজ্যে ফের SIR আতঙ্কে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। দক্ষিণ ২৪ পরগনার নামখানার মৌসুনি গ্রাম পঞ্চায়েতের বালিয়াড়া এলাকার ঘটনা। মৃতের নাম শেখ আব্দুল আজিজ (৬২)।
- চলন্ত খড় বোঝাই লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। পুরো লরিটাই পুড়ে গিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Be the first to comment