পেট্রোলের টাকা চাওয়ায় বাংলাদেশে গাড়ি চাপা দিয়ে হত্যা সংখ্যালঘু যুবককে

Spread the love

রোজদিন ডেস্ক : তাঁর দোষ গাড়িতে পেট্রোল ভরে তার দাম দিতে বলেছিলেন। এর জন্য তাঁকে গাড়ি চাপা দিয়ে হত্যা করলেন গাড়ির মালিক! বাংলাদেশের এই নৃশংস ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারালেন নিরীহ পেট্রল পাম্প কর্মী রিপন সাহা (৩০)। অভিযোগের আঙুল প্রাক্তন জেলা যুবদল সভাপতি আবুল হাসেম সুজন ও তাঁর গাড়ি চালকের বিরুদ্ধে। পুলিশ তাদের গ্রেফতার করেছে।
এই নৃশংস ঘটনায় এলাকায় গভীর শোক ও আতঙ্ক দেখা দিয়েছে।
সূত্রের খবর, রাজবাড়ির গোয়ালন্দ মোড়ে পেট্রোল পাম্পে কাজ করতেন রিপন সাহা। শুক্রবার ভোরে একটি ল্যান্ড ক্রুজার পেট্রোল পাম্পে প্রায় পাঁচ হাজার টাকার তেল নিয়ে দাম না দিয়েই চলে যাওয়ার চেষ্টা করলে রিপন বাধা দিলে গাড়ি তাঁকে পিষে দিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় উপস্থিত অন্য কর্মীরা হতবাক হয়ে যান। তাঁদের সামনেই প্রাণ হারান রিপন।
পুলিশ পরে ঘাতক গাড়ি, তার মালিক ও চালক কামাল হোসেনকে গ্রেফতার করে।
তবে নিহত যুবক হিন্দু হওয়ায় অভিযুক্তরা আদৌ শাস্তি পাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*