দশে দশ

Spread the love
  1. আজ সিঙ্গুরে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। জেলা জুড়ে সাজ সাজ রব। বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যেও উত্তেজনা তুঙ্গে।
  2. নদিয়ার কৃষ্ণনগরে রোড শো করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার বেলা ১টায় রোড শো শুরু হওয়ার কথা রয়েছে। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি।
  3. শনিবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের সাম্বার রামগড় সেক্টরে একটি ড্রোন দেখতে পাওয়া গিয়েছে খবর। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে চতুর্থ বার ড্রোনের দেখা পাওয়া গেল জম্মু-কাশ্মীরের সীমান্তে।
  4.  ইন্ডিগোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল উড়ান নিয়ামক সংস্থা ডিজিসিএ। ২২.২০ কোটি টাকা জরিমানা করা হল ইন্ডিগোকে। উড়ান সংস্থার উচ্চপদস্থ কর্তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হয়েছে। ইন্ডিগোর সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে পদ থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
  5. সরকারি সম্পত্তি ভাঙচুর, মারধরের অভিযোগে মতিউরের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার এবং শনিবার যে যে জায়গায় বিক্ষোভ হিংসাত্মক আকার ধারণ করেছে, ঠিক সেই সেই জায়গাতেই মতিউরের হদিশ পেয়েছে পুলিশ।
  6.  রবিবার সকালে ঘন কুয়াশার দাপটে রাজধানীতে দৃশ্যমানতা শূন্যে নেমে আসায় বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। কুয়াশার কারণে রেল ও বিমান চলাচলও ব্যাহত হয়েছে।
  7. রাজ্য হেলথ রিক্রুটমেন্ট বোর্ড শুক্রবার রাতে জানিয়ে দিল, সরকারি চিকিৎসক নিয়োগে প্যাথলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্যানেল আপাতত স্থগিত রাখা হচ্ছে।
  8. আরজি কর মামলায় এদিন ফের শিয়ালদহ আদালতে স্ট‍্যাটাস রিপোর্ট জমা সিবিআইয়ের। সিবিআই সূত্রে দাবি, আরজি কর মেডিক্যাল কলেজের সংশ্লিষ্ট আউট পোস্টের পুলিশ কর্মী ও টালা থানার একাধিক পুলিশ কর্মী এবং যে পুলিশ কর্মী জিডি নথিভুক্ত করেছিলেন তাঁদের ফোন কল ডিটেলস পরীক্ষা করা হয়েছে।
  9. ব্রেন স্ট্রোকে আক্রান্ত দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর দু’নম্বর ব্লকের ১১০ নম্বর বুথের বিএলও মাহবুব রহমান মোল্লা। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এসআইআর-এর কাজের চাপেই এই পরিণতি বলে দাবি করেছে পরিবার।
  10. দ্বারকার আবাসনে অগ্নিকাণ্ডে। শনিবার গভীর রাতে পশ্চিম দিল্লির একটি আবাসনে আগুনে লেগে যায়। আতঙ্কে একতলা থেকে ঝাঁপ মারেন ২১ বছর বয়সি এক যুবক। তিনি গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*