- ২ তারিখ দিল্লিতে সিইসির সঙ্গে বৈঠক তৃণমূলনেত্রীর। সোমবার রওয়ানা দেবেন দিল্লির উদ্দেশ্যে।
- আজ শনিবার রাজ্যে জোড়া কর্মসূচি অমিত শাহর। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে আনন্দপুরী মাঠে করবেন কর্মী সম্মেলন।
- বারাকপুরের পর বিকেলে বাগডোগরার এয়ারফোর্স ময়দানে কর্মী সম্মেলন করবেন শাহ।
- মুর্শিদাবাদের বেলডাঙার অশান্তির ঘটনার তদন্তভার নিল এনআইএ। শনিবার বেলডাঙা থানায় পৌঁছে গেল এনআইএ-র ৮ সদস্যের টিম।
- বেলডাঙা থানার বড়ুয়া ও মহেশপুরের ঘটনায় চারটি মামলা রুজ হয়েছিল। সেই চারটি মামলার মধ্যে একটি মামলা তদন্তভার নেবে এনআইএ।
- মাঝরাতে ভয়াবহ বিস্ফোরণের শব্দ। বিস্ফোরণের জেরে দুমড়ে-মুচড়ে গেল তৃণমূল নেতার গাড়ি। উড়ল গ্যারাজের ছাউনিও। কুলপির গাজিপুর পঞ্চায়েতের ছামনাবুনি গ্রামের ঘটনা।
- শীতপ্রেমীদের জন্য খারাপ খবর। ফেব্রুয়ারি পড়লেই চড়বে পারদ। স্বাভাবিক বা তার উপরে থাকবে দিন ও রাতের তাপমাত্রা। আগামী পাঁচ থেকে সাত দিন চলবে তাপমাত্রার ওঠানামা।
- কৌশলে আরটিআই আইনে রাশ টানার চেষ্টা করছে কেন্দ্র, অভিযোগ বিরোধীদের।
- হাসিনার সঙ্গে ভারতে এসে দেখা করে গিয়েছেন ব্রিটেনের আওয়ামি লিগ নেতারা।
- মহারাষ্ট্রের নয়া উপমুখ্যমন্ত্রী হচ্ছেন প্রয়াত অজিতের স্ত্রী সুনেত্রা পাওয়ার, আজ শনিবার শপথ।
- ২ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক, বিএলওর দায়িত্ব থেকে শিক্ষকদের অব্যাহতি দেওয়ার আবেদন পর্ষদ সভাপতির।
- রাজ্য পুলিশের নয়া ডিজি পীযূষ পাণ্ডে, কলকাতার নগরপালের দায়িত্নে এলেন সুপ্রতিম সরকার।

Be the first to comment