বাতাসে বারুদের গন্ধ, রাতভর বাজল সাইরেন ইজরায়েলে; কি পরিস্থিতি যুদ্ধের..?

Spread the love

রোজদিন ডেস্ক : যুদ্ধের দামামা বেজে গেছে। শুক্রবার ইজরায়েলের হামলার জবাব দিয়েছে ইরানও। ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় গুঁড়িয়ে যায় ইরানের পারমাণবিক কেন্দ্র এবং সামরিক ঘাঁটিগুলো। বেছে বেছে এয়ার স্ট্রাইক চালানো হয় ইরানের সামরিক কেন্দ্রগুলিতেই, দাবি করেছে নেতানিয়াহু সরকার। ইজরায়েলি হানার জবাব দিতে দেরি করেনি ইরান।
এদিকে পাল্টা ড্রোন হামলা চালায় তারা। পরপর বিস্ফোরণ ঘটে তেল আভিভে। আকাশ ধোঁয়ায় ঢেকে যায়। ঝাঁকে ঝাঁকে ড্রোন উড়ে যায় ইজরায়েলের দিকে। হামলা – পাল্টা হামলার আবহে ইজরায়েলের বিভিন্ন জায়গায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সাধারণ মানুষকে। ইরানের পাল্টা হামলায় আহত হয়েছেন বহু ইজরায়েলি। হাসপাতালে ভর্তি অনেকে। এক জনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে।
শুক্রবার রাতে ইজরায়েল জুড়ে সাইরেনের আওয়াজ শোনা যায়। তেল আভিভ এবং জেরুজালেমে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যেতে থাকে।  ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-র দাবি,  শয়ে শয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সূত্রের খবর, রাজধানী তেল আভিভে বহু সাধারণ মানুষ আহত হয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*