রোজদিন ডেস্ক, কলকাতা:- রথযাত্রা একটি প্রাণবন্ত হিন্দু ধর্মীয় উৎসব। এই দিন ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং তাদের বোন সুভদ্রাকে কেন্দ্র করে এই উৎসব অনুষ্ঠিত হয়। এই বছর রথাযাত্রা ২৭ জুলাই ২০২৫ তারিখে পালিত হতে চলেছে। ভগবান শ্রী জগন্নাথ দেব মন্দির থেকে ওড়িশার পুরীর গুন্ডিচা মন্দিরে যাত্রা শুরু করেন। এই বার্ষিক উৎসব দেবতাদের তাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে ভ্রমণের জন্য পালিত হয়।
এই বছর দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর এবারই প্রথম রথযাত্রা হচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরে ৷ রাজ্য প্রশাসন এর উৎসাহে ধর্মীয় অনুষ্ঠানের গণ্ডি পেরিরে সাংস্কৃতিক উৎসব হয়ে উঠতে চলেছে দিঘার রথযাত্রা।
ইতিমধ্যেই দীঘায় রথযাত্রা ঘিরে সাজ সাজ রব ৷ একদিন আগেই দিঘায় পৌঁছবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারও আগে উৎসবের নানা প্রস্তুতি খতিয়ে দেখছেন রাজ্যের মন্ত্রীরা।

আগামী ২৬ তারিখ মুখ্যমন্ত্রী দিঘায় পৌঁছনোর পর সরাসরি মন্দিরে যাবেন। সেখানে তিনি রথযাত্রা এবং রথের প্রস্তুতির পরিদর্শন করবেন। সেদিন মন্দিরেই উচ্চ পর্যায়ের বৈঠক হবে ৷ রথযাত্রার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। মন্দির উদ্বোধনের পর এটি হবে তাঁর দ্বিতীয় সফর ৷ চলতি বছর অক্ষয় তৃতীয়ায় মন্দির উদ্বোধনের দিন তিনি হাজির ছিলেন। এবার দিঘা থেকেই রথযাত্রার উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

বিশ্বে যখন চারিদিকে উত্তপ্ত অবস্থা তখন এই পরিস্থিতিতে কলকাতা ইসকনের তরফ থেকে পালিত হচ্ছে শুভ রথযাত্রা উৎসব। এই উৎসবে যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩রা জুলাই ২০২৫ তারিখে তিনি ব্রিগেট প্যারেড গ্রাউন্ডে এসে শ্রী জগন্নাথ দেবের দর্শন ও আরতী করবেন। এই সময় বিশ্বের শান্তি ও কল্যাণের কামনার্থে তার সাথে যোগ দেবেন বাংলার শয়ে শয়ে মানুষ।

আজ ১৫০ টির ও বেশি দেশে ৪০০০ এর বেশি স্থানে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। যা সম্ভব হয়েছে ইসকনের প্রতিষ্ঠাতা কৃষ্ণকৃপাশ্রী শ্রীল আভয়াচারনাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অক্লান্ত প্রচেষ্টায়।
শুক্রবার ২৭ জুন ২০২৫ দুপুর ১টা থেকে শুরু কলকাতা ইসকন মন্দিরের রথযাত্রা উৎসব।

Be the first to comment