রোজদিন ডেস্ক, কলকাতা:- ভূমিকম্প আন্দামান সাগরে। পরপর কম্পন হয় সেখানে। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি জানিয়েছে, মঙ্গলবার দুপুর থেকে মধ্য রাত পর্যন্ত অন্তত তিনটি কম্পন হয়েছে আন্দামান সাগরে। মঙ্গলবার দুপুরে প্রথম কম্পন হয় সেখানে। মঙ্গলবার রাতে তৃতীয় কম্পন হয়েছে আন্দামান সাগরে।
জানা গেছে, মঙ্গলবার গভীর রাত (অর্থাৎ বুধবার) ১টা ৪৩ মিনিটে, ৪.২ মাত্রা ভূমিকম্প হয়েছে আন্দামান সাগরে। এই কম্পনের উৎস ছিল ভূ-পৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে। তবে এই কম্পনের ফলে কোনও ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
উল্লেখ্য এর আগে মঙ্গলবার দুপুরেও কেঁপে উঠেছিল আন্দামান সাগর। দুপুর ৩টে ৪৭ মিনিটে হওয়া ওই কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫.২। এর গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৬১ কিলোমিটার নীচে।

Be the first to comment