রোজদিন ডেস্ক, কলকাতা:- অপেক্ষারত দেশের ১৪০ কোটি ভারতবাসী। রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় শুভাংশু শুক্লা মহাকাশে পাড়ি দিচ্ছেন আজ, বুধবার। শেষ মুহূর্তের কাউন্টডাউন চলছে। আমেরিকার ফ্লরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টারে চলছে যুদ্ধকালীন তৎপরতা। ‘ফ্যালকন ৯’ রকেটের যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে।
নাসার অ্যাক্সিয়ম-৪ নামে এক বিশেষ অভিযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দিচ্ছেন বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু। এর আগে সাত বার শুভাংশুদের মহাকাশ অভিযান পিছিয়ে গিয়েছে। বুধবার সব ঠিক থাকলে সেই স্বপ্নপূরণ হতে চলেছে। ভারতীয় সময় বেলা ১২টা ১ মিনিটে মহাকাশ পাড়ির কথা। ১৪ দিনের জন্য মহাকাশে পাড়ি দিচ্ছেন শুভাংশু।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রথমে চলতি বছরের ২৯ মে শুভাংশুদের অভিযান শুরু হওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে ৮ জুন করা হয়েছিল। কিন্তু ‘ড্রাগন’-এ যান্ত্রিক গোলযোগের কারণে তা পিছিয়ে যায়। মোট সাত বার অভিযান পিছোনোর পর আজ অবশেষে মহাকাশের উদ্দেশে পাড়ি দিতে চলেছেন শুভাংশুরা। শুভাংশু ছাড়াও অভিযানে থাকছেন আরও ৩ জন।

Be the first to comment