বেলডাঙ্গায় এনআইএ তদন্ত শুরু, স্বাগত বিজেপির

Spread the love

রোজদিন ডেস্ক : মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সাম্প্রতিক অশান্তির ঘটনায় তদন্ত শুরু করল এনআইএ। আজ সকালে এনআইএ-র একটি দল এখানে এসেছে। স্থানীয় থানায় গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে তাঁরা কাজ শুরু করবেন। সম্প্রতি বেলডাঙ্গার এক পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের ঝাড়খন্ডে অস্বাভাবিক মৃত্যু হয়। তাঁর দেহ এলে তুমুল বিক্ষোভে উত্তাল হয় বেলডাঙ্গা। পথ অবরোধ, মহিলা সাংবাদিক সহ প্রচার মাধ্যমকে মারধর ইত্যাদি চলে। দিনভর হিংসাত্মক বিক্ষোভের জেরে জাতীয় সড়ক, রেলপথ ইত্যাদি অবরুদ্ধ হয়ে পড়ে। কারা এই ঘটনার নেপথ্যে ছিল, এনআইএ তার বিশদ তদন্ত করবে। বাংলাদেশ সীমান্ত হওয়ায় কোন দেশ বিরোধী শক্তি এর নেপথ্যে ছিল কিনা তাও খতিয়ে দেখবেন তাঁরা।
বেলডাঙ্গায় এনআইএ তদন্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যের বিজেপি নেতারা।
বিরোধী নেতা শুভেন্দু অধিকারী র অভিযোগ, ওই দিনের ঘটনায় সিমি, পিএফআই ইত্যাদি শক্তিরও মদত ছিল। এনআইএ তদন্তে সব কিছু সামনে আসবে বলে তাঁদের আশা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*