রাজস্থানে কিশোরীদের টিকাকরণ, সূচনা প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রাজস্থানের আজমেরে কিশোরীদের এইচ পি ভি টিকাকরণ অভিযানের সূচনা করলেন। দেশব্যাপী এই অভিযানে ৯ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের টিকা দেওয়া হবে। সার্ভিকাল ক্যান্সার প্রতিরোধে এই টিকাকরণ কর্মসূচি নিয়েছে কেন্দ্র।
চলতি বছর প্রধানমন্ত্রীর এই প্রথম রাজস্থান সফরে একাধিক প্রকল্পর শিলান্যাস ও ঘোষণা করেন তিনি।
১৬,৬৮৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পর শিলান্যাস করেন। এই ছাড়া ২১,৮৬৩ জনকে সরকারি চাকরির নিয়োগপত্রও দেন।
প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে আজমেরে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা দেখা যায়।
শিলান্যাস প্রকল্পগুলির মধ্যে ৮১৩২ কোটি টাকার ৯টি জাতীয় সড়ক ও বিদ্যুৎ প্রকল্প ও আছে। ২০২৮ সালে রাজস্থান বিধান সভা নির্বাচনের আগে বিজেপি রাজ্যে উন্নয়নের বার্তা দিতে চায় বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*