রোজদিন ডেস্ক :
ভোট গণনার টেবিল প্রতি এক জন করে কেন্দ্রীয় সরকারি কর্মী রাখার নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করলো না উচ্চ আদালত। নির্বাচন কমিশন এই কর্মীদের কাউন্টিং সুপারভাইজার বা সহকারী হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
আজ এর প্রতিবাদে তৃণমূল উচ্চ আদালতে মামলা দায়ের করে।
বিচারপতি কৃষ্ণা রাও জানিয়ে দেন, কেন্দ্রীয় কর্মীদের নিয়োগের কমিশনের সিদ্ধান্ত বৈধ। তৃণমূলের মামলা খারিজ করে দেয় আদালত। মামলাকারীর অভিযোগ প্রমাণহীন জানিয়ে আদালতের পর্যবেক্ষণ, যদি ভবিষ্যতে গণনায় কারচুপি প্রমাণ হয়, তখন তা চ্যালেঞ্জ করা যাবে।
উল্লেখ্য, আগামী ৪ মে কোথায় কোথায় ভোট গণনা হবে, তা জানিয়ে দিয়েছে কমিশন। ৭৭ টি কেন্দ্রে গণনা হবে।
ইতিমধ্যে কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে স্ট্রং রুমগুলি।। প্রতিটি স্ট্রং রুম প্রহরায় ন্যুনতম ২৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন আছেন। প্রয়োজনে তা আরও বাড়াতে হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

Be the first to comment