রোজদিন ডেস্ক :
তিনি তখন ভবানী ভবনের সিআইডি দফতরে, অন্যদিকে তাঁর দুটি বাসভবনের সামনে চলে গেছেন কলকাতা পুরসভার প্রতিনিধিরা। দক্ষিণ কলকাতায় সাংসদ অভিষেক ব্যানার্জির প্রাসাদোপম দুটি বাড়ির সামনে, পিছনে তাঁদের মাপজোক করতে দেখা যায়।
রাজ্যে তৃণমূল সরকারের পতনের পর তাঁর এই দুটি বাড়িই পুরসভার আতস কাঁচের তলায় আসে৷ অভিযোগ ওঠে নিয়মের বাইরে গিয়ে অতিরিক্ত জমি দখল করে, বেআইনি ভাবে এর বেশ কিছু অংশ নির্মাণ করা হয়েছে। আজ সেই বিষয়েই কলকাতা পুরসভার প্রতিনিধিরা ওখানে গিয়ে মাপজোক করেন বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment