রোজদিন ডেস্ক :
মমতা ব্যানার্জির ছবি নেই, কিন্তু তৃণমূলের জোড়া ফুলের প্রতীক আছে। মঞ্চে বিশাল ব্যানারে আছে মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, বাবা সাহেব আম্বেদকরের ছবি। কলকাতার এক নামী অভিজাত হোটেলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এই বিশেষ সম্মেলনে দলের প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জি, তাঁর এখনকার অনুগামীরাও কেউ উপস্থিত নেই। সূত্রের খবর, সম্মেলনের আয়োজক বিরোধী নেতা ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে এই সভায় কলকাতা পুরসভা-সহ সব পুরসভার প্রাক্তন ও বর্তমান পুর প্রতিনিধিদের ডাকা হয়েছে।
এখানে মমতাপন্থীরা ছাড়া অন্যরা সকলেই এসেছেন। আয়োজকদের দাবি, দলে যে তাঁরাই পাল্লা ভারী, এই সম্মেলনে তা স্পষ্ট।
সম্মেলনের মূল বক্তা ও ঋতব্রত ব্যানার্জি বলে জানা যায়। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির প্রভাব মুক্ত হয়ে নতুন ভাবে, নতুন পথে তাঁরা যাত্রা শুরু করবেন বলে ইঙ্গিত মিলেছে। সেখানে ঋতব্রত ব্যানার্জির সমর্থক ফিরহাদ হাকিম, জাভেদ খান, জুঁই বিশ্বাস, অরূপ রায়, সন্দীপন সাহা প্রমুখ সকলেই আছেন।
প্রাক্তন পুর প্রতিনিধি আনোয়ার খান এই বৈঠক থেকে বেরিয়ে জোর গলায় দাবি করেন, তাঁরা মমতা ব্যানার্জির সঙ্গেই আছেন। উনিই নেত্রী।
সূত্রের খবর, উত্তরপাড়া, দমদম, মুর্শিদাবাদ, বহরমপুর ইত্যাদি এলাকার বর্তমান, প্রাক্তন পুরপ্রতিনিধিরা এসেছেন।
কেন, কি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে এখনও জানা যায়নি। এই প্রতিবেদন লেখা অবধি তা চলছে।

Be the first to comment