অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম-সহ একাধিক বিদ্রোহী নেতাকে পাল্টা বহিষ্কার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

প্রতিবেদন: মমতা ও অভিষেককে বাদ দিয়ে নিউটাউনের হোটেলে সভা করে তৃণমূল কংগ্রেসের নতুন জাতীয় কর্মসমিতি গঠন করেছিলেন বিদ্রোহীরা। অরূপ রায়কে করা হয় দলের নতুন চেয়ারম্যান। তারপর ২৪ ঘন্টাও কাটল না। অরূপ রায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খান, রথীন ঘোষ-সহ বিদ্রোহী শিবিরের প্রথম সারির নেতাদের বহিষ্কার করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ওই সভার পরই বিদ্রোহী নেতাদের শোকজ করেছিল দল। আর আজ মঙ্গলবার শো কজ করা নেতা ও নেত্রীদের বহিষ্কার করল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, স্নেহাশিস চক্রবর্তী, সাবিনা ইয়াসমিন, রথীন ঘোষ, বিপ্লব মিত্রদের মতো প্রাক্তন মন্ত্রী তথা হেভিওয়েট নেতাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘কালীঘাট-তৃণমূল’ বহিষ্কার করেছে বলেই খবর। তালিকায় আর কারা আছেন তা এখনও স্পষ্ট নয়। আগেই দলবিরোধী কাজের জন্য ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায় ও জাভেদ খানদের মতো নেতাকে শো কজ করেছিল ‘কালীঘাট তৃণমূল’। এছাড়াও আরও বেশ কিছু তৃণমূল নেতা, নেত্রীকে শো কজ করছিল ‘কালীঘাট তৃণমূল’-এর শৃঙ্খলারক্ষা কমিটি। এই বহিষ্কারের পর বিদ্রোহী শিবির থেকে।এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে শোকজের পর বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তীব্র কটাক্ষ করে বলেন, কীসের শো, কীসের কজ? ওদের সং আছে, গঠন নেই। দুপুরবেলা যাঁদের নাম ঘোষণা হচ্ছে, বিকালবেলা তাঁরাই বলছেন, আমি নেই। এই তো দলের অবস্থা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*